আমিরাতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করায় ৪১ জন আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিরাতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করায় ৪১ জন আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

আমিরাতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করায় ৪১ জন আটক
 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করার দায়ে ৪১ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যে অভিযান চাালিয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত চক্রটির সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের থেকে উদ্ধার করা হয় ৬০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ লাখ টাকার সমান।

পুলিশ জানিয়েছে, আটক সবাই আরবীয় জাতির মানুষ। তারা একটি হোটেলে থেকে ভিক্ষাবৃত্তি করছিল। হোটেলটিকে নিজেদের ঘাঁটি বানিয়েছিল চক্রটি।

এই ভিক্ষুক চক্রটিকে ধরতে ‘তজবিহ’ নামে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছে ফোন করে একজন গোপন তথ্য জানান যে, কিছু লোক তজবিহ বিক্রির আড়ালে বিভিন্ন জায়গায় ভিক্ষা করছে।

এরপর পুলিশের সদস্যরা নজরদারি শুরু করেন। তারা ওই আরব লোকদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা শুরু করেন। যারমধ্যে তিনজনকে তারা তজবিহ বিক্রি করতে দেখেন। তারাই তজবিহ বিক্রির আড়ালে ভিক্ষা করছিলেন। ওই তিনজনকে ঘটনাস্থলে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন তারা একটি বিশাল চক্রের অংশ। এরপর হোটেল কর্তৃপক্ষের সহায়তায় একই দেশের ২৮ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরের দিন হোটেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আরও ১০ জনকে আটক করা হয়। ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করার পর তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ভিক্ষাকে নিরুৎসাহিত করেছেন। আরব দেশগুলোতে তাই ভিক্ষাবিরোধী অভিযান চালাতে দেখা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ