নিজামী-মুজাহিদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগ করেছেন: তাহের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিজামী-মুজাহিদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগ করেছেন: তাহের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, তাদের পরিচালিত মন্ত্রণালয়গুলো জোট সরকারের আমলে দুর্নীতিমুক্ত ছিল, যা তখনকার ফ্যাসিবাদী সরকারও স্বীকার করতে বাধ্য হয়েছিল।

শুক্রবার (৩০ মে) চট্টগ্রামের বাকলিয়া থানার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ১৯৭১ সালে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করেন। এভাবে একের পর এক দেশবিরোধী শাসক জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেন। সর্বশেষ ফ্যাসিস্ট নেত্রীর নেতৃত্বে দেশের সম্পদ লুট করে ৩০০ আসনের এমপিরাও পলাতক রয়েছেন। এমনকি উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও পালিয়ে গেছেন।

তিনি বলেন, ইতিহাসে এ ধরনের ঘটনা সম্ভবত আর কোথাও ঘটেনি। এখন জনগণ আশা ও বিশ্বাস নিয়ে জামায়াতের দিকে তাকিয়ে আছে। সেই আস্থার জায়গা থেকে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। আশা করি, যদি দেশ নৈতিকভাবে পরিচালিত হয়, তবে বাংলাদেশ বিশ্বদরবারে উজ্জ্বলভাবে মাথা তুলে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ