দেশে অন্য একটি দলকে প্রতিষ্ঠিত করারহীন ষড়যন্ত্র চলছে : ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে অন্য একটি দলকে প্রতিষ্ঠিত করারহীন ষড়যন্ত্র চলছে : ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে অন্য একটি দলকে প্রতিষ্ঠিত করার হীন ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে বিলম্বিত করার আর সময় নেই।
রবিাবার (১ জুন) বেলা ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, দেশের সার্বিক অবস্থানের কারণে সব নিবন্ধিত রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। নির্বাচনটা দিয়ে দেন, যারাই ক্ষমতায় আসুক, সে দলের নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয়নি। যেগুলো অনির্বাচিত সরকারের কাজ নয়, সেগুলো করবেন না। করিডর দিয়ে দেবেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন, তা করলে দেশের জনগণ কখনো মেনে নেবে না। আপনাদের করণীয় নির্বাচন কমিশন সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষা করে নির্বাচন দেওয়া।
কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নাসিকের সাবেক কাউন্সিল ইকবাল হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম সাজু, মোক্তার হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ