ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ৩২ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ৩২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজায় খাবারের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৩২ জন নিহত হন। ইসরায়েলিরা এসময় দুটি ত্রাণ বিতরণকেন্দ্রে গুলি চালায়। এতে আরও অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছে উপত্যকাটিতে। খবর আল জাজিরার।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার (২ জুন) সকালে দক্ষিণ গাজার রাফাহতে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া হাজার হাজার বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গুলি চালানো হয়। এতে কমপক্ষে ৩১ জন নিহত হন।

টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বিতরণ কেন্দ্রে হামলার কিছুক্ষণ পরেই গাজা শহরের নেটজারিম করিডোরের দক্ষিণে একই রকম আরও একটি বিতরণকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আরও একজন নিহত হন।

গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বিতর্কিত গোষ্ঠী ওই বিতরণকেন্দ্রগুলোতে খাবার বিতরণে কাজ করছে। তাদের এই কার্যক্রম নিয়ে তীব্র বিতর্ক উঠেছে। কারণ শুরু থেকেই সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং খাবারের অপেক্ষায় থাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী অন্যায়ভাবে গুলি চালাচ্ছে।

জিএইচএফের নির্বাহী পরিচালক জ্যাক উডস এই খাদ্য বিতরণ শুরু হওয়ার আগেই পদত্যাগ করেছেন। তিনি বলেছেন যে, এটা স্পষ্ট যে … মানবতা, নিরপেক্ষতা এবং স্বাধীনতার মানবিক নীতিগুলি মেনে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।

জাতিসংঘ এবং অন্যান্য সহায়তা সংস্থাগুলোও জিএইচএফের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের অভিযোগ, এই ত্রাণকেন্দ্রে নিরপেক্ষতার অভাব রয়েছে এবং তারা পরামর্শ দিয়েছে যে, ইসরায়েলের সমগ্র গাজা দখলের সামরিক লক্ষ্য অর্জনে সক্ষম করার জন্যই এই গোষ্ঠীটি গঠিত হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ