তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : কাজী মনির - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : কাজী মনির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোমবার (২ জুন) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে এক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

কাজী মনিরুজ্জামান মনির বলেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। বিএনপি গণমানুষের দল, এখানে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজের স্থান হতে পারে না। মোরেলগঞ্জ-শরণখোলায় নতুন করে এরশাদ শিকদারের আবির্ভাব ঘটেছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা বিএনপি নেতা মো. মনিরুল হক ফরাজী, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, অ্যাড. মেহেদী হাসান ইয়াদ, মো. গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান পলাশ, ছাত্রদল নেতা মো. আবু সালেহ, মেহেদী হাসান সজল, বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আহম্মেদ গাউস প্রমুখ। পরে দুস্থ ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ