প্রস্তাবিত বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি: নাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রস্তাবিত বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের আন্দোলন থেকেই। ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে বাজেটে বেকার সমস্যা সমাধানে উদ্যোগ থাকবে। কিন্তু আমরা সেটা দেখতে পাইনি।’

তিনি বলেন, ‘গত এক বছরে ২৬ লাখ বেকার বেড়েছে। কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বৃদ্ধির কথা ছিল বাজেটে এই ধরনের নীতি গ্রহণ করা হয়নি এবং ব্যাংকের ওপর যে নির্ভরশীলতা, সেটা অব্যাহত রয়েছে আগের মতোই। ফলে এই বাজেট থেকে বেকার সমস্যা নিরসন হবে সেটা আমরা মনে করছি না। শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য-প্রযুক্তি খাতে গুরুত্ব নেই বাজেটে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ