৫ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি তারেক রহমানের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালে ‘মানুষ ও পরিবেশ’ বিষয়ক স্টকহোম সম্মেলনের মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। মূল উদ্দেশ্য- মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি। তবে ১৯৯২ সালের ধরিত্রী সম্মেলনের পর বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণের বিষয়টি আরও গুরুত্ব পায়।

পরিবেশ ও জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। এ প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরইমধ্যে পরিবেশ রক্ষায় দলীয় অঙ্গীকার হিসেবে ক্ষমতায় গেলে ৫ বছরে ৫ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী নির্বাচনী ইশতেহারেও জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছে দলটি।

এরই অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ জুন থেকে শুরু হয়ে ১৫ জুন পর্যন্ত দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে ছাত্রদল।

কর্মসূচি বাস্তবায়নে সারা দেশের ইউনিটসমূহকে নির্দেশনা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে ছাত্রদল বলেছে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের হুমকিতে বাংলাদেশ এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। এই প্রেক্ষাপটে সামাজিক ও রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই গড়ে তুলতে হবে পরিবেশবান্ধব ভবিষ্যৎ। ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ