বাহরাইনের গভর্নরের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাহরাইনের গভর্নরের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাহরাইনের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নর শেখ রাশিদ বিন আব্দুর রহমান আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

সোমবার (২ জুন) বাহরাইনের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নরের দপ্তরে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২ জুন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নর শেখ রাশিদ বিন আব্দুর রহমান আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দিপাক্ষিক সম্পর্ক, প্রশাসনিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সম্ভাব্য উদ্যোগ ও সামাজিক উন্নয়নে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে আরও কার্যকর যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সাক্ষাতে ডাইরেক্টর অব ইনফরমেশন অ্যান্ড ফলোআপ ইউসুফ ইয়াকুব লরি উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ