মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামায়াত নেতাকে হত্যা করল বিএনপি কর্মীরা, নিন্দার ঝড় - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামায়াত নেতাকে হত্যা করল বিএনপি কর্মীরা, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
লক্ষ্মীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বিএনপির কর্মী-সমর্থকদের হামলায় মসজিদের ইমাম ও জামায়াত নেতা মো. কাউছার (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের ভাই আরজু বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের রিয়াজের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল মসজিদের ইমাম ও জামায়াতের ইউনিট সভাপতি মাওলানা কাউছারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কাউছারের ভাই আরজু ও মনঞ্জু মারাত্মক আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে কাউছার বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন।

মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় জামায়াতের বাঙ্গাখা ইউনিয়নের আমির মাওলানা রহুল আমিন ও সাধারণ সম্পাদক জহির আনছারি বিএনপিকে দায়ি করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের অভিলম্বে গ্রেপ্তার করে বিচারের অওতায় আনতে হবে।

একটি সূত্র জানায়, স্থানীয় লোকজন কামাল মেম্বারকে আটক করলে জামায়াতের যুব নেতা জামাল উদ্দিন তাকে বাগানে নিয়ে ছেড়ে দেন। এই ঘটনায় নিহত পরিবারের চরম ক্ষোভ দেখা দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ