ঈদের দিন শহীদ রিকশাচালক জনাব কামালের বাসায় রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের দিন শহীদ রিকশাচালক জনাব কামালের বাসায় রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিকশাচালক জনাব কামালের বাসায় তার পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া আজ ঈদুল আজহার নামাজ শেষে কয়েকজন শহীদ পরিবারের বাসায় যান তিনি। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, দলটির নেতা ইঞ্জিনিয়ার ইকবালুর রহমান রোকন, ডাক্তার শরিফুল ইসলাম, ডাক্তার লোহানি, ডাক্তার তাজুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ