ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী-কর্মচারীদের নিয়ে ঢাকা কলেজ ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী-কর্মচারীদের নিয়ে ঢাকা কলেজ ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

 

ঢাকা কলেজ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা।

শনিবার (৭ জুন) ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আব্দুর রহমান আফনান। এতে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উৎসবমুখরভাবে অংশগ্রহণ করেন।

সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের নিয়ে এরকম আয়োজন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার দায়িত্বশীলদের ধন্যবাদ জানাই। আসলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ভাবার মতো ছাত্রসংগঠন পাওয়া দুষ্কর। বাস্তবতার কারণে অনেক সময় অনেকেই বাড়ি যেতে পারে না। তাদের আয়োজন আমাদের পরিবারের শূন্যতা পূরণ করেছে বলে মনে করি। আশা করব তাদের শিক্ষার্থীবান্ধব এমন আয়োজন অব্যাহত থাকবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ আমাদের জীবনে আনন্দ বয়ে আনে। এ দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করে থাকি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে প্রতিটি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সন্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পরিবারের সাথে ঈদ করতে পারলে অনেক ভালো লাগত। ঢাকায় অবস্থানরত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা পরিবার ছাড়াই ক্যাম্পাসে ঈদ করছি। এটা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক ক্যাম্পাসের অনেক দায়িত্বশীল ভাইয়েরা করে থাকেন। অনেক শিক্ষার্থী আছে যারা বাস্তবতার কারণে বাড়ি যেতে পারে না, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই আয়োজন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ