এখনো নির্ভুল পথের দিশারী খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এখনো নির্ভুল পথের দিশারী খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১০, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১০, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

 

আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, দূর হোক রাজনীতির ভ্রান্তিবিলাস। পরাজিত হোক চক্রান্তের কূটাভাস।

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নির্ভুল পথের দিশারী’ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান। তিনি খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ছিলেন।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

মারুফ কামাল খান বলেন, ‘জাতীয় রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ অগ্রগতি দেখে আমার মনে হচ্ছে, ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। আমি আশাবাদী হচ্ছি। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, দূর হোক রাজনীতির ভ্রান্তিবিলাস। পরাজিত হোক চক্রান্তের কূটাভাস।’

তিনি বলেন, ‘টোকাইতন্ত্রের ফাঁপরবাজি এড়িয়ে পরিণত নেতৃত্ব এগিয়ে যাক সঠিক পথ ধরে মঞ্জিলে মাকসুদের দিকে। দ্বন্দ্ব-সংঘাত অনিবার্য বিপর্যয় ডেকে আনবে। সমঝোতাই সাফল্যের সিঁড়ি। আবেগে নয়, বাস্তবতার আলোকে পথ ও শত্রু-মিত্র চিনে নিয়ে করণীয় নির্ধারণ করুন তারেক রহমান। আর এখনো নির্ভুল পথের দিশারী হয়ে থাকায় বেগম খালেদা জিয়ার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ