যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

ইনভেস্টিগেটিভ ইউনিটের (আই-ইউনিট) বরাতে বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএর একজন মুখপাত্র আই-ইউনিটকে সম্পত্তি জব্দের আদেশটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা নিশ্চিত করতে পারি যে, একটি চলমান দেওয়ানি তদন্তের অংশ হিসেবে এনসিএ বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দাদেশ নিশ্চিত করেছে। এর ফলে কার্যকরভাবে সাইফুজ্জামান চৌধুরী আর এই সম্পত্তিগুলো বিক্রি করতে পারবেন না বলেও জানানো হয়েছে আল জা‌জিরার প্রতিবেদনে।

জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সাইফুজ্জামান। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যান এই সাবেক ভূমিমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ