মুক্তিযুদ্ধের শহীদরা আমাদের প্রেরণার উৎস: নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের শহীদরা আমাদের প্রেরণার উৎস, আর বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।
বুধবার (১১ জুন) জামালপুর জেলার ইসলামপুরে বিকালে ইসলামপুর মিনি স্টেডিয়াম মাঠে ‘ওরা এগারো জন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন প্রজন্ম ও জনগণকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলেই সকলে সঠিক ইতিহাস জানতে পারবে। এ সময় ইসলামপুর কুলকান্দির ওরা ১১ জন মুক্তিযোদ্ধার স্মৃতি তুলে ধরে স্মৃতিচারণ করেন।
ওরা এগারো জন স্মৃতি পরিষদের সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, ব্যারিস্টার আবু সায়েম, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, বীর প্রতীক মিজানুর রহমান খান মিঠুন, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, খেলায় ইসলামপুর ফুটবল একাডেমিকে জামালপুর কেন্দুয়া স্পোর্টস একাডেমি ২-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি নজরুল ইসলাম খান পুরস্কার বিতরণ করেন।

জনতার আওয়াজ/আ আ