অপতথ্যের বিস্তার রোধে বেতারের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপতথ্যের বিস্তার রোধে বেতারের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ

 

ছবি প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রান্তিক মানুষের মাঝে অপতথ্যের বিস্তার রোধে বেতারের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র পরিদর্শন শেষে বেতারের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বেতারকে জনমুখী করার ওপর গুরুত্বারোপ করে সচিব বলেন, জনমানুষের কাছে বেতারের বার্তা পৌঁছে দিতে হবে। শুধু সরকারের দেওয়া অর্থের ওপর নির্ভর না করে শ্রোতানন্দিত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে বিজ্ঞাপন ও স্পন্সরখাত থেকে আয় বাড়ানোর তাগিদ দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, আমরা ছাত্র-জনতার রক্তের ঋণের ওপর দাঁড়িয়ে আছি। এ কথা মনে ধারণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময়কালে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মুন্সী জালাল উদ্দিন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সফরকালে তথ্য ও সম্প্রচার সচিব খুলনায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের জায়গা ও বাংলাদেশ টেলিভিশনের খুলনা উপকেন্দ্র পরিদর্শন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ