বেঁচে যাওয়া একজন যাত্রী 'অবিশ্বাস্য রকমের ভাগ্যবান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেঁচে যাওয়া একজন যাত্রী ‘অবিশ্বাস্য রকমের ভাগ্যবান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ

 

ছবি :হিন্দুস্তান টাইমস
জনতার আওয়াজ ডেস্ক
আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমান থেকে মাত্র একজন যাত্রী কী করে বেঁচে গেলেন, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিমান পরিবহন বিশেষজ্ঞরা।

বিমানটিতে ক্রু সহ ২৪২ জন মানুষ থাকলেও ব্রিটিশ নাগরিক বিশোয়াসকুমার রমেশই একমাত্র জীবিত রয়েছেন।

তবে তার ঠিক পাশের আসনেই বসা তারই ভাই বৃহস্পতিবারের ওই ঘটনায় মারা গেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছে যুক্তরাজ্যে বসবাসকারী তাদের পরিবার।

ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির বিমান পরিবহন ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক গাই গ্রেটন বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেছেন, “এরকম ঘটনা প্রায় শোনাই যায় নি আগে।“

তার কথায়, “আধুনিক বিমান এমন ভাবে ডিজাইন করা হয়, যাতে সেটি ক্র্যাশ করলেও প্রত্যেকেরই জীবিত থাকার প্রভূত সুযোগ থাকে।“

সেজন্যই, “হয় প্রচুর সংখ্যক যাত্রী জীবিত থাকবেন অথবা দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি হবে যে কাউকেই আর জীবিত উদ্ধার করা যাবে না। সেদিক থেকে এটা সত্যিই অস্বাভাবিক ঘটনা,” বলছিলেন মি. গ্রেটন।

তার ধারণা মি. রমেশ যে আসনে বসেছিলেন, বিমান ভেঙ্গে পড়ার পরে সেই ১১এ আসনটি সহ তিনি বাইরে ছিটকিয়ে পড়েছিলেন। তখনও মি. রমেশ আসনেই বসা অবস্থায় ছিলেন সম্ভবত। মি. গ্রেটন বলছেন, এই ব্যক্তিটি ‘অবিশ্বাস্য রকমের ভাগ্যবান’।সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ