না'গঞ্জে ইটভাটা শ্রমিককে বাড়িথেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে ইটভাটা শ্রমিককে বাড়িথেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সদর উপজেলার গোপচর এলাকায় স্বপন নামের এক ইটভাটা শ্রমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ জুন) ভোরে সদর উপজেলার গোপচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন ফতুল্লার চর নরসিংপুর এলাকার সাহাদ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ভোর রাতে স্বপনকে ডেকে নেয় স্থানীয় কয়েকজন। এসময় স্বপনকে মারধর করতে থাকলে তাকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে আসে। এসময় তার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।
এবিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছি। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ