বিএনপি বলেছে সবার আগে বাংলাদেশ, এখন দেখছি সবার আগে লন্ডন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি বলেছে সবার আগে বাংলাদেশ, এখন দেখছি সবার আগে লন্ডন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

 

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক দেশে হলেই ভালো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেছেন, ‘শোনা যাচ্ছে তারেক রহমান দেশে আসবেন। গণ-অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এমন একটা আলোচনা দেশের মধ্যে হতে পারত। লন্ডনে কেন? বিএনপি নিজেই বলেছে, সবার আগে বাংলাদেশ।এখন তো দেখছি, সবার আগে লন্ডন হয়ে গেছে।’
দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে গতকাল শনিবার রাতে এসব কথা বলেন সারোয়ার তুষার।

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠককে জাতীয় নাগরিক পার্টি প্রাথমিকভাবে ইতিবাচকভাবে নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা।

তিনি বলেছেন, পরবর্তী সময়ে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, সেটা একটা দ্বিপক্ষীয় বিবৃতি হয়ে গেছে। অন্য দলগুলোকে নিয়ে এই বিবৃতি দিলে ঠিক ছিল। অন্য কোনো দলের সঙ্গে আলোচনা না করে প্রধান উপদেষ্টা একটি মাস বললেন- নির্বাচন অমুক তারিখে হতে পারে। আবার একটা দলের সঙ্গে আলোচনা করে সেটা এগিয়ে আনলেন, বা আনতে চাচ্ছেন।
এভাবে একটা দলের সঙ্গে আলোচনা করে করাটা মানুষের কাছে কী বার্তা যাচ্ছে?
সরোয়ার তুষার বলেন, ‘বাংলাদেশের বিষয়টা বাংলাদেশে বসে সিদ্ধান্ত হলে, এটা বাংলাদেশের রাজনীতিতে গুড ইমপ্রেশন তৈরি করত।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ