বক্তব্যের সময় লোডশেডিং, নুর বললেন ‘এটা এক ধরনের শয়তানি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বক্তব্যের সময় লোডশেডিং, নুর বললেন ‘এটা এক ধরনের শয়তানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা যে বাজারে প্রোগ্রাম করব সেইখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে তাদেরকে বলে দেবেন। এটা এক ধরনের শয়তানি হতে পারে যেন আমি ঠিকভাবে সভা-সমাবেশ না করতে পারি। এ বিষয়ে আমি উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করব।

রোববার (১৫ জুন) রাত ৮টার দিকে পটুয়াখালীন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি বাজারে পথসভার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদের সব নেতাকর্মী ও সমর্থকদের সকল প্রকার বিপদে-আপদে পাশে আছি এবং থাকব। কোনো অপশক্তিকে ভয় না পেয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আমি শেখ হাসিনার সঙ্গে আপস করিনি, তাকে দেশত্যাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আপনারা দুষ্কৃতীর হয়ে দশমিনা ও গলাচিপায় যেসব অপকর্ম করে যাচ্ছেন মনে রাখবেন, জনগণ আপনাদের আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখাই দেবে সেই দিন আর বাকি নেই।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ স্বচ্ছ, দুর্নীতিবাজ মুক্ত লোক নিয়ে দল গঠন করা হয়েছে। তারাই গণঅধিকার পরিষদের সদস্য হবে যারা আওয়ামী লীগের দুঃশাসনে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এ দলে কোনো দালাল, সন্ত্রাসী, মাদককারবারি, জমি দখলবাজ ও সালিশির নামে টাকা লুটেদের আশ্রয় নেই।

নুর বলেন, দশমিনা গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের গণজোয়ারে অনেক দলের গা জ্বালা-পোড়া করে। তার কারণে দশমিনা ও গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে নেতাকর্মীদের পিটিয়ে আহত করার মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে একটি দলের নেতাকর্মীরা আর প্রশাসন তাদের ছায়া হয়ে কাজ করছে। আমি বলতে চাই, গণঅধিকার পরিষদের কার্যালয় ভেঙে, নেতাকর্মীদের মারধর করে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আমাদেরকে থামানো যাবে না।

এর আগে, ঈদুল আজহা উপলক্ষে রোববার (১৫ জুন) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ২ থেকে ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন এলাকার হাট বাজারে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভায় বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ