নিখোঁজের পর খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত মরদেহ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিখোঁজের পর খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
বাড়ি থেকে শুটিংয়ে উদ্দেশ্যে বের হয়েছিলেন। তবে আর ফেরা হল না ভারতীয় মডেল শীতলের। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার ডায়েরি করার পর পুলিশি তদন্তে হরিয়ানার সোনিপাতের একটি খাল থেকে উদ্ধার করা হয় তার ক্ষতবিক্ষত মরদেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গলা কেটে শীতলকে খুন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শীতল শনিবার (১৪ জুন) বাড়ি থেকে বেরিয়েছিলেন শুটিংয়ের উদ্দেশ্যে।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পরেও বাড়ি না ফিরলে পরিবারের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর রবিবার উদ্ধার হয় শীতলের মরদেহ। উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পানিপথের খালিলা মাজরা গ্রামের বাসিন্দা শীতল মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর কাজও করতেন। মডেলিং শুরু করার আগে কর্ণালের একটি হোটেলে কাজ করতেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ