বিএনপি নেতাকর্মীদের যে পরামর্শ দিলেন সারজিস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীদের যে পরামর্শ দিলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত

বিএনপির যেসব নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িত তাদেরকে নিজ দলের নির্দেশনাগুলো মাথায় ঢুকিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। সময় হলে, জনগণ অপকর্মের লিস্ট ছবিসহ প্রকাশ করবে বলে জানান তিনি।

বুধবার (১৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, বিএনপির যে সকল নেতাকর্মী জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এখন চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত, আপনারা এই কেন্দ্রীয় নির্দেশনাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিন।

আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি, লুটপাট করে অনেক বছর পার পেয়ে গিয়েছিল; আপনাদের সেই সুযোগ নেই। ছবিসহ অপকর্মের লিস্ট জনগণই জনসম্মুখে প্রকাশ করবে। শুধু সময়ের অপেক্ষা।

সারজিস আলম তার পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফটোকার্ড শেয়ার করেছেন।

সেই ফটোকার্ডে মির্জা ফখরুল বলেছেন, আপনি যদি দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন। এই সব দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। কোনো কিছু জোর করে দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ