জাজিরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল হক কবিরাজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ২০, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ২০, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ

ছবি: প্রতিনিধি
শরীয়তপুর প্রতিনিধি
জাজিরা উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জাজিরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল হক কবিরাজ র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার উপরে হা’ম’লা’র ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলা ও জাজিরা পৌরসভার ৬নং ওয়ার্ডের জামাল মাদবর কান্দি এলাকায় প্রতিপক্ষের লোকজনকে মা’র’ধ’রের ঘটনায় জাজিরা থানায় দায়েরকৃত মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ