রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন চায় গণ অধিকার পরিষদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন চায় গণ অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২১, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২১, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন চায় গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদ মনে করে বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া থাকলে তা মূলত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকেই নিয়ে আসবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নিয়ে আসার জন্য জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-শ্রমিক জনতা শহীদ হয়নি। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্যই গণঅভ্যুত্থান হয়েছে।

শাকিল উজ্জামান বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা সভায় রাষ্ট্রপতি নিয়োগে আমরা বলেছি সংসদের উচ্চ কক্ষের ও নিম্নকক্ষের ৫০০, স্থানীয় সরকারের ১২ সিটি কর্পোরেশনের মেয়র, ৬৪ জেলার জেলা পরিষদের চেয়ারম্যান, মোট ভোট হবে ৫৭৬। সরাসরি গোপন ব্যালেটের মাধ্যমে ভোট নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন এই ভোটাররা। দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ