দেশের মালিকানা প্রমাণের প্রথম ধাপ হচ্ছে ভোট প্রয়োগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মালিকানা প্রমাণের প্রথম ধাপ হচ্ছে ভোট প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১২:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১২:৩৩ পূর্বাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
মাদারীপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ‘জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক। এ মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেয়া থেকে বঞ্চিত ছিল। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে সৎ ও যোগ্যদের ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব।’

শনিবার (২১ জুন) দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। এ দলের জন্য অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে। বছরের পর বছর এলাকাছাড়া ছিল তাদের অনেকে। কেউ আবার কারাবরণ করেছে, কেউ চাকরি ছাড়া হয়েছে, কিন্তু তারা কেউই এ দলকে ছাড়ে নাই। তাদের মধ্যে যারা সৎ, যোগ্য, মানুষের কল্যাণে কাজ করবে তাদেরই প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে বিএনপি।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ