শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করলো ট্রাইব্যুনাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করলো ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এসময় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ১ জুলাই নির্ধারণ করে দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন।

এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে আগামী ২ জুলাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ