মাগুরায় যৌথবাহিনীর হাতে ছাত্রদল নেতা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাগুরায় যৌথবাহিনীর হাতে ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ

 

মাগুরা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
মঙ্গলবার বেলা ১২টার দিকে মাগুরা শহরের ভায়না এলাকা থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি মিছিল বের করতে গেলে তাকে আটক করা হয়।

বিকালে তাকে নিয়ে পৌর এলাকার ভিটাসাইর গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, একটি রামদা এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে।

আবু তাহের সবুজ মাগুরা পৌর এলাকার ভিটাসাইর গ্রামের লোকমান হোসেনের ছেলে। ২০১৮ সালের ৬ জুন তাকে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর মাগুরা জেলা প্রশাসকের বাসভবনে মব সৃষ্টির অভিযোগে জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলেও নতুন করে আর কমিটি গঠিত হয়নি।

মঙ্গলবার বিকালে ভিটাসাইর গ্রামে ছাত্রদল নেতা সবুজের বাড়িতে অভিযানকালে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, আবু তাহের সবুজের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শনসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন তার বাড়িতে অভিযান চালানো হলেও আইনের হেফাজতে নেওয়ার মতো কিছু পাওয়া না যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়; কিন্তু ওই দিন বাড়িতে অভিযান চালানোর কারণে সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি মিছিল বের করার চেষ্টা করে।

মাগুরা সেনাক্যাম্প কমান্ডার মেজর শাফিন বলেন, দলীয় কর্মসূচির কথা বলে সবুজ মঙ্গলবার সকালে কিছু মানুষকে শহরের ভায়না এলাকায় জড়ো হওয়ার জন্যে আহ্বান জানান। মাথাপিছু দুয়েক হাজার টাকা দিয়ে তাদের নিয়ে একটি মিছিল বের করার চেষ্টা করা হচ্ছিল। উদ্দেশ্য ছিল মিছিলটি নিয়ে মাগুরা সেনাক্যাম্পের দিকে যাওয়া। আয়োজিত মিছিলে অংশ নিতে যাওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিষয়টি জানতে পেরে ভায়না এলাকা থেকে সবুজকে আটকের পর বিকালে তার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র-মাদক উদ্ধার শেষে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ