ইভিএমে ভোট আমরা মানবো না: আলতাফ হোসেন চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইভিএমে ভোট আমরা মানবো না: আলতাফ হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ

 

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার তো আমাদের ধমক দিয়েছেন। উনি (সিইসি) বলেছেন, তলোয়ারের বিরুদ্ধে রাইফেল দিয়ে মোকাবেলা করবেন। রাতে আর ভোট হবে না, তার মানে- উনি (সিইসি) সরকারি ভাবে স্বীকার করলেন রাতে ভোট হয়েছিল। ইভিএমে ভোট আমরা মানবো না। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন। 

বরিশাল জেলা উত্তর ও দক্ষিণ কমিটি আয়োজিত সমাবেশে আলতাফ চৌধুরী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে’, ইসি পুনর্গঠন করতে হবে এবং ইভিএম বাদ দিতে হবে। তাহলেই নির্বাচনে যাবে বিএনপি।  

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ। 

বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও জেলা (উত্তর) বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মুকুল সহ অন্যান্যরা।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা বিএনপির ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সদর রোডের দলীয় কার্যালয়ের সমাবেশে গিয়ে যোগ দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ