ছাত্রদল সভাপতিকে শিবির নেতার বার্তা,নিজের দল নিয়ে বলার না থাকলে চুপ থাকুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল সভাপতিকে শিবির নেতার বার্তা,নিজের দল নিয়ে বলার না থাকলে চুপ থাকুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে, অন্তত চুপ থাকুন’- ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উদ্দেশে এমন বার্তা দিয়েছেন জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

জবি শিবির সভাপতি তার পোস্টে বলেন, ‘একটা বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি— আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন।

তিনি বলেন, ‘আপনার মন চাইলো অমনি আমাকে “ছাত্রলীগ” বলে দিলেন? এতটা নিম্নপর্যায়ে কীভাবে নামা যায়? তা আমার জানা নেই। আপনার এই ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরো বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য আপনি অবিলম্বে প্রত্যাহার করুন। নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে, করার সামর্থ্য না থাকলে, অন্তত চুপ থাকুন।

জুলাই বিপ্লবোত্তর ছাত্রসমাজ আপনার এই ঘৃণ্য ও বেপরোয়া বক্তব্য কখনোই মেনে নেবে না। দয়াকরে একটি ডানপন্থী, আদর্শবাদী সংগঠনকে এভাবে সমূলে বিনাশ করিয়েন না।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার জগন্নাত বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শিবিরের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে ধরেছিলেন ছাত্রদল সভাপতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ