৩১ দফা দলীয় ইশতেহার নয়, এটি জাতির মুক্তির দিকনির্দেশনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩১ দফা দলীয় ইশতেহার নয়, এটি জাতির মুক্তির দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৫২ পূর্বাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, বিএনপির প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা কেবল একটি রাজনৈতিক দলীয় ইশতেহার নয়, বরং এটি একটি জাতির মুক্তির দিকনির্দেশনা। রাষ্ট্রের প্রতিটি স্তরে যে ভাঙন সৃষ্টি হয়েছে, সেই ভাঙন মেরামতে এই রূপরেখাই যথেষ্ট।

মঙ্গলবার বিকালে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফাজ উদ্দিন বলেন, এই রূপরেখা বাস্তবায়ন করলেই দেশে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, দেশে সুশাসন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা, নির্বাচন ব্যবস্থার সংস্কার, মানবাধিকার প্রতিষ্ঠাসহ একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা রয়েছে এই ৩১ দফার মধ্যে। তাই এর বাস্তবায়নেই দেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দলীয় নেতাকর্মীদের এই রূপরেখার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এসময় তিনি সকলকে আহ্বান জানান।

এসময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ