বিএনপি-সিপিসির সমঝোতা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি-সিপিসির সমঝোতা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

 

ছবি প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি ও সিপিসি এর মধ্যে নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ জুন) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে চীন সফররত বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন।

কমিউনিটি কমিটি’র সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পূনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন। সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন।

পরে শিয়ান বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

এসময় বিএনপি মহাসচিব বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে বিএনপি-সিপিসি এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে।

এদিকে, আজ রাত ৯টা ৪০ মিনিটে এই প্রতিনিধি দলের ঢাকায় পৌঁছার কথা। ঢাকা বিমানবন্দরে তাদের স্বাগতম জানাবেন ঢাকাস্থ চীনের দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ