সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না : নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না : নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সংস্কারের নামে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচন পেছানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর ফার্মগেট এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

নীরব বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল। ১৫ দিনে দেশ স্বাধীন হয় না। বিগত ১৫-১৬ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে।

তিনি বলেন, যারা মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে, তাদের প্রতি বিএনপির কোনো সমর্থন নেই। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে এমন কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ক বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমাদের রাজনীতি, কর্মকাণ্ড ও কর্মপরিকল্পনা হবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য।

নেতাকর্মীদের উদ্দেশে সাইফুল আলম নীরব বলেন, অনেকেই আছেন যারা দলের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত, অথচ দলের সঙ্গে তাদের প্রকৃত কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

ঢাকা-১২ আসনের অধীন শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ কর্মসূচিটি তেজগাঁও কলেজ থেকে শুরু হয়ে ফার্মগেট গিয়ে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ