সরকার ব্যর্থ হওয়ায় জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি: নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার ব্যর্থ হওয়ায় জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (২৯ জুন) সকালে ঢাকায় এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় নাহিদ বলেন, ‘৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেছে, সরকার কোনো ঘোষণা দেয়নি। এখন এনসিপিই ‘জুলাই সনদ’ প্রকাশ করবে।’

তিনি জানান, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা হবে। ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে। শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা শুনবেন দলের নেতারা।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন, তাদের নির্বাচনের আগেই জনগণকে জানাতে হবে—বিচার প্রক্রিয়া কীভাবে হবে, কোন রোডম্যাপে হবে, সেটির স্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।’

এ সময় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ জানান, ‘সংস্কারের যাত্রা একসময় আশাব্যঞ্জক ছিল, কিন্তু বাস্তবতায় কিছুটা পিছিয়ে পড়েছি।’ তিনি আরও জানান, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসেই ঘোষণাপত্র প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জুলাই পদযাত্রা বাস্তবায়নে সারজিস আলমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এনসিপি নেতারা।

এনসিপির এই ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের ওপর বিকল্প চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার প্রতিক্রিয়ায় ‘জুলাই সনদ’ হতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার অন্যতম দিকনির্দেশক দলিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ