হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাগপার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাগপার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৩০, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৩০, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে আগামী ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সোমবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। সেখানেই এসব কথা জানান দলটির নেতারা।

জাতীয় গণতান্ত্রিক পার্টির উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- পাঁচ আগস্ট শোকরানা নামাজ আদায়, জুলাই মাসব্যাপী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ, গণহত্যাকারী ও শেখ হাসিনার দোসরদের বিচারসহ আওয়ামী লীগের বিচারের দাবিতে আটটি বিভাগীয় শহর ও বিশটি সাংগঠনিক জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ। এর মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি পালন করা হবে বলে জানায় দলটি।

এ সময়, স্থানীয় নির্বাচন ও পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দলটি সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানো গেলে, পিআর পদ্ধতির নির্বাচন ও স্থানীয় নির্বাচনে কোনও আপত্তি থাকবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ