বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা নিয়ে উধাও ‘পুলিশের সোর্স’ দাবিদার বিদ্যুৎ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা নিয়ে উধাও ‘পুলিশের সোর্স’ দাবিদার বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ছবি : প্রতিনিধি
ভাইরাল হওয়ার চিন্তা মাথায় রেখে ফেসবুক আইডির নাম দিয়েছেন সেফায়েতুল্লা সেফুদা, খবরের কাগজে তার নাম উঠে আসার নেশায় উচ্চবিলাসী স্বপ্ন নিয়ে চলাফেরা করতেন নেতাদের সঙ্গে। রয়েছে অত্যাধুনিক অহংকার, কাগজবিহীন মোটর বাইক নিয়ে চলেন, বীরের বেশে, চুল এবং পোশাকের বিভিন্ন স্টাইলসহ প্রতি সপ্তাহে করেন রূপের রদবদল। দেখে বোঝার উপায় নেই সে আসলে দালাল চক্রের সদস্য।

কখনো পরিচয় দেন পুলিশের সোর্স আবার কখনো ডিবি পুলিশ। এক সময় মোটরসাইকেল চোরচক্রের দাদাভাই খ্যাত নাম থাকলেও বর্তমানে স্টাইল করে বিশেষজ্ঞদের মত কথা বলেন বলে সংশ্লিষ্টরা তাকে পাকনা বিদ্যুৎ নামে ডাকেন।

উপজেলার শ্রীনগর বাড়ৈগাও মোল্লাপাড়া এলাকার মৃত সিরাজুল পুত্র বিদ্যুৎ। নানা অপকর্মের সাথে জড়িত অনেক আগে থেকেই, যুক্ত রয়েছেন ঢাকা-মাওয়া মহাসড়কের ডাকাতি-চুরি-ছিনতাই সিন্ডিকেটের সাথে। দেড় বছর আগে কয়েক দফা সামরিক বাহিনীর হাতে ধরা পড়েন সে, ওই সময় সাধারণ শাস্তি দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেন তারা।

কিছুদিন এলাকায় গাঢাকা দিয়ে থাকার পর নেমে পড়েন ভিন্ন পেশায়। বিদেশে পাঠানোর নামে শ্রীনগর এলাকায় নিতে চান অফিস। সেখান থেকে ঘুরে যায় ভাগ্যের চাকা, বেশ কিছু যাত্রীর টাকা-পাসপোর্ট লুটে নেন বিদেশে পাঠানোর নামে, এরপর আবারও গা ঢাকা।

ইমু-হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করে ভুক্তভোগী যাত্রীরা টাকা পাসপোর্ট ফেরত চাইলে বিদ্যুৎ জানান, বর্তমানে দেশের বাইরে রয়েছি। দেশে এসে শ্রীনগরে অফিস নিচ্ছি, তখন দেখা করবেন বলে এড়িয়ে চলেন ।

নামে বেনামে রয়েছে অগণিত ফেসবুক আইডি যা ব্যবহার করে সম্পর্ক গড়ে তোলেন উঠতি বয়সি মেয়েদের সঙ্গে। বিশেষ ব্যক্তিদের থেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নেন টাকা। এ ছাড়াও শ্রীনগরের এক সিনিয়র সাংবাদিকের ছবি এডিটসহ অনেকের ছবি দিয়ে মিথ্যা ও গুজব ছড়াতো সে ।

গত মাসে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজায়গায় করেছেন চাঁদাবাজি। এ বিষয়ে এ প্রতিবেদকের হাতে তার ৪টি ভিডিও ডকুমেন্ট তৈরী রয়েছে। যার মধ্যে উঠে আসে পুলিশ পরিচয়ে দিন মজুরদের শাসানো একটি ভিডিও। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টনক নড়ে শ্রীনগরবাসীর। গেল ফেব্রয়ারীতে আড়িয়াল বিলে নির্জন এলাকায় অভিযুক্ত বিদ্যুৎ সামির নামে এক যুবককে মাওয়া থেকে খবর দিয়ে এনে অন্ধকার রুমে আটকিয়ে রেখে নির্মমভাবে অত্যাচার করে তার বিকাশ একাউন্ট থেকে ত্রিশ হাজার টাকা এবং তার কাছ থেকে একটি আইফোন এলিভেন মোবাইল ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী যুবককে মোটরসাইকেল চোর আখ্যায়িত করে সন্ধ্যায় ছেড়ে দেয়া হয়। আটক করা সেই মোটরসাইকেলটি ১৫ দিন পরে শ্যামসিদ্ধি ইউনিয়নের এক কিশোরের কাছে বিক্রয় করে বিদ্যুৎ। মোটরসাইকেল ক্রয়ের ১০ দিন পর মোটরবাইকটি সড়ক দুর্ঘটনার কবলে পরলে আহত কিশোরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

দূর্ঘটনার এ সংবাদ জানার পর অভিযুক্ত বিদ্যুৎ সেখানে চক্রের সদস্যদের নিয়ে হাসপাতালের বেট থেকে কিশোরের পরিবারকে বাইরে ডেকে ডিবি পুলিশ পরিচয়ে আহত কিশোরকে মোটরসাইকেল চোর আখ্যায়িত করে ২ লক্ষ টাকা দাবি করেন। নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় ৮০ হাজার টাকা।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কামনা ও দ্রুত তার বিষয়ে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে উল্লেখ করে সংশ্লিষ্ঠ ভুক্তভোগী কবির হাসান জানান, রোমানিয়া পাঠাবেন বলে সাড়ে ৪ লক্ষ টাকা নেন পাকনা বিদ্যুৎ। মাসের পর মাস পেরিয়ে গেলেও হচ্ছে না বিদেশ যাওয়া। বারবার বিদ্যুৎকে ফোন দিলেও পাওয়া যায়নি। ঘোরাচ্ছেন বছর জুড়েই। তবে কোন এক দফায় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে ঝামেলার মীমাংসা করা হয়। মীমাংসা অনুযায়ী বলা হয়েছিল বিদ্যুৎ টাকা ফেরত দেবে। আজ দেড়বছর হয়ে যাচ্ছে পাসপোর্ট-টাকা কোনটাই এখনও ফেরত দিচ্ছে না সে, এমনকি ফোন ও ধরছেন না। যদিও দুই একবার ফোন ধরে তাও বেগতিক কথাবার্তা বলে ফোন কেটে দেয়। কয়েক দিন ধরে হুমকি ও দিচ্ছেন। টাকা-পাসপোর্ট এবং ফোন তার কাছে দাবি করলে মেরে ফেলার হুমকি দেয়।

শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের ইকবাল আরিফ জানান, এক বছর ধরে দুইটি পাসপোর্ট নিয়ে ফেরত তো দিচ্ছেনই না বরং টাকা-পাসপোর্ট ফেরত চাইলে নানাভাবে হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মো. আমিনুল ইসলাম বলেন, মৌখিকভাবে শুনেছি তিনি অনেকের পাসপোর্ট এবং টাকা নিয়ে বিদেশের কথা বলে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং দেড় বছর ধরে গাঢাকা দিয়ে রেখেছেন। তবে তার বিষয়ে লিখিত অভিযোগ কেউ দেয়নি, দিলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত যুবক বিদুৎকে মোবাইলে বারবার কল দিলেও কল রিসিভ করেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ