বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

এতে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ