বাংলাদেশ-মরক্কো ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব আসিফ মাহমুদের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ-মরক্কো ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্রীড়া উপদেষ্টাকে মরক্কোর জার্সি উপহার দেন দেশটির ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল।

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে মরক্কোর সহায়তা পেতে উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২ জুলাই) মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে উপদেষ্টাকে ফুটবল কমপ্লেক্সের আধুনিক অবকাঠামো ঘুরিয়ে দেখানো হয়। এর মধ্যে ছিল প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিটনেস ইউনিটসহ নানা ক্রীড়াসুবিধা। মরক্কোর কর্মকর্তারা দেশটির ফুটবল কাঠামো, খেলোয়াড় উন্নয়ন ও ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে বিশদভাবে তুলে ধরেন।

আলোচনার সময় মরোক্কোর ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও যৌথ কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে উপদেষ্টা মরক্কোর জাতীয় দলের সাম্প্রতিক সাফল্য, বিশেষ করে ফিফা বিশ্বকাপে তাদের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান।

তিনি বলেন, “বাংলাদেশে মরক্কোর জাতীয় দলের অনেক অনুরাগী রয়েছে। এই আবেগ ও শ্রদ্ধার জায়গা থেকে দুই দেশের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা যেতে পারে, যা ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা আরও বাড়াবে।”

এছাড়াও, একটি আন্তর্জাতিক মানের ফুটবল ইকোসিস্টেম গড়ে তুলতে মরক্কোর অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ