ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মোড়লকে বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মোড়লকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল ওরফে জাহিদ মোড়লকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী নানা কর্মকাণ্ডের কারণে জাহিদ মোড়লকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই এ সিদ্ধান্ত অনুমোদন এবং কার্যকর করেছেন।

চিঠিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের জাহিদ মোড়লের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ