কুলাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুলাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে রবিবার রাতে জেলা বিএনপির সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শীঘ্রই আহবায়ক কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ জুলাই কাউন্সিলের মাধ্যমে জয়নাল আবেদীন বাচ্চুকে সভাপতি ও বদরুজ্জামান সজলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ