ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দাবিতে মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন তারা।

তাদের অন্য দাবির মধ্যে রয়েছে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া।

যশোরে জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। এতে অংশ নেন জেলার ৮ উপজেলার স্বাস্থ্য সহকারীরা। এসময় বক্তব্য দেন সংগঠনটির যশোর শাখার সম্পাদক কামরুজ্জামান, সহসভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক এনামুল কবির ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।

চাঁদপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া স্বপন, ওমর ফারুক, জসীমউদ্দীন, ইউসুফ পাটওয়ারী প্রমুখ।

বান্দরবানে ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড হাতে স্বাস্থ্যকর্মীরা ঘণ্টাব্যাপী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান করেন। এতে বক্তব্য দেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়া প্রমুখ।

রাজবাড়ীতে হেল্থ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আবু নাসির উজ্জ্বলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মজনু বিশ্বাস, সদর উপজেলার সভাপতি সবুজ শাহিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুলতান উদ্দিন আহম্মেদ।

কুড়িগ্রামে বক্তব্য দেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আতাউর রহমান, সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলাবিষয় সম্পাদক লাকী খাতুন, স্বাস্থ্য সহকারী মাসুদ রানা প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও সম্পাদক রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগের সহসভাপতি আরশাদুল ইসলাম, নাসিরনগর উপজেলা আহ্বায়ক আলী আকরাম খন্দকার স্বপন, বিজয়নগর উপজেলা সভাপতি তাছলিমা খন্দকার ও সদর উপজেলা সম্পাদক নাজির আহমেদ।

সাতক্ষীরায় অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সদর উপজেলা সভাপতি মোশাররফ হোসেন, তালা উপজেলা সভাপতি নুরে আযম, শ্যামনগর উপজেলা সভাপতি আনিস খোকন, কলারোয়া উপজেলা সভাপতি সেলিমুজ জামান, আশাশুনি উপজেলা সভাপতি সাইফুল্লাহ হাবিব, সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ