ধন্যবাদ তারেক রহমান মানবিক নেতৃত্বের অসাধারণ নিদর্শন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধন্যবাদ তারেক রহমান মানবিক নেতৃত্বের অসাধারণ নিদর্শন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক দেশনায়ক তারেক রহমান-এর নির্দেশনায় ‘গোল্ডেন গার্ল’ খ্যাত জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা-র ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমা-র সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি মগাছড়ি গ্রামে বুধবার সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রতিনিধি দলটি পৌঁছে যায়। দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী। সঙ্গে ছিলেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

ঋতুপর্ণা চাকমার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রিজভী আহমেদ। সেইসঙ্গে তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। নেতৃবৃন্দ পরিবারটির পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

কদিন আগেই বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি-র পক্ষ থেকে আমরা রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করে একটি বিবৃতি দিয়েছিলাম—জাতীয় নারী ফুটবল দলের এই প্রতিভাবান খেলোয়াড়ের মায়ের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে।

ঋতুপর্ণা যখন গণসংবর্ধনায় অংশ নিতে বাংলাদেশে এলেন, তখন আশা করেছিলাম সেই আয়োজনে রাষ্ট্র ও ক্রীড়া সংস্থা থেকে প্রত্যেক খেলোয়াড়কে আলাদা প্রাইজমানি দেওয়া হবে এবং বিশেষ বিবেচনায় চিকিৎসা সহায়তার ঘোষণা আসবে। কিন্তু দুঃখজনকভাবে আয়োজকরা জাতিকে হতাশ করেছিলেন।

যদিও পরে ক্রীড়া উপদেষ্টা ৫০ লক্ষ টাকার প্রণোদনার ঘোষণা দেন, সেখানে ও বাদ পড়ে যান সবচেয়ে জরুরি সহায়তার দাবিদার এই মায়ের কথা।

আজ গণমাধ্যমে দেখলাম, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ শুধু বক্তব্য নয়, প্রকৃত মানবিক সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন—এটি সত্যিই অনন্য দৃষ্টান্ত।

একই দিনে বিএনপির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে গিয়ে কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভীনের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং রাষ্ট্রের প্রতি উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন।

আজ সারাদিন আকাশ ভারী ছিলো।
কিন্তু রাজনীতির এই মানবিক আলো আমাদের মনকে আচ্ছন্ন করেছে আশার দীপ্তিতে।

ধন্যবাদ দেশনায়ক তারেক রহমান।
এই ধরনের নেতৃত্ব আমাদের রাজনীতিকে দেয় নতুন অর্থ, নতুন দিশা।

মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

মায়ের ডাক

মো.মঞ্জুর হোসেন ঈসা এর ফেইসবুক থেকে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ