জনগণ যাকে গ্রহণ করবে, তারাই দেশ পরিচালনা করবে : ডা.জাহিদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ যাকে গ্রহণ করবে, তারাই দেশ পরিচালনা করবে : ডা.জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক দেশের জনগণ। তারা যাকে গ্রহণ করবে, তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ইঙ্গিত করে ডা. জাহিদ বলেন, সাংবাদিকদের রক্তচক্ষু দেখানোর মতো ভাষা আপনি প্রয়োগ করেছেন। কিন্তু একবারও ভাবেননি—এই ভাষা স্বৈরশাসনের। এই ভাষা সেই শাসকদের, যারা কথায় কথায় গুম করত।

তিনি আরও বলেন, মাহমুদুর রহমান, শফিক রহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকেরা নিগৃহীত হয়েছেন। ৬২ জন সাংবাদিক গুম হয়েছেন। আজ আবার সেই প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে। এটা কি সঠিক? আপনি যদি আগামীর বাংলাদেশের কথা বলেন, তাহলে পুরনো মানসিকতা নিয়ে তা সম্ভব নয়।

বিজ্ঞাপন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ