সিলেটে বিএনপির সাবেক সেক্রেটারিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী খালাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির সাবেক সেক্রেটারিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী খালাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটে রাজনৈতিক মামলায় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ অর্ধ শতাধিক নেতাকর্মী খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেট জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক তাদেরকে খালাস প্রদান করেন।

মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ।

এডভোকেট সাঈদ আহমদ জানান, ২০১৪ সালে সিলেট এয়ারপোর্ট থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৭০ জনকে আসামী করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ওই মামলার রায় ছিল। মামলার রায়ে সবাই বেকসুর খালাস পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ