ইসলাম ও মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে চুয়েট শিক্ষার্থী বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসলাম ও মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে চুয়েট শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম রূবাইয়েদ ফেরদৌস আলভী। তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত ১৯ জুন আলভী নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন। পরবর্তীতে একই পোস্টে আরও কটূক্তিমূলক মন্তব্য করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরদিন শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। ‘শাতিমের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘রাসুলের দুশমনেরা, হুঁশিয়ার, সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ইত্যাদি স্লোগানে তারা অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ২১ জুন রূবাইয়েদ আলভীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং ১ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। ব্যাখ্যা গ্রহণ ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে ১০ জুলাই তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ