বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত : তারেক রহমানের উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত : তারেক রহমানের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, ‘সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বিএনপি সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও যেকোনো নাগরিকের সুরক্ষার প্রশ্নে কোনো আপস নেই।’

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এসব কথা উল্লেখ করেন তিনি।

ড. মাহদী আমিন লেখেন, ‘সন্ত্রাসীর কোনো আদর্শ নেই, কোনো রাজনীতি নেই। যেকোনো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

তারেক রহমানের উপদেষ্টা লেখেন, ‘দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে — এটাই বিএনপির নীতি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ