ভোলায় বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

ভোলায় বিএনপির মিছিলে গুলি ও এক নেতাকে হত্যার অভিযোগ তুলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ আগষ্ট) শাহজালাল (র.) দরগাহ মসজিদ এলাকা থেকে শুরু হয়ে জিন্দাবাজার মোড়ে মিছিলটি শেষ হয়।

মিছিল পরবর্তী পথসভায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ভোলায় বিএনপির মিছিলে অন্যায়ভাবে পুলিশের গুলিবর্ষণ ও হত্যার মাধ্যমে ‌‘অবৈধ সরকার আবারো রক্তের হুলী খেলায় মত্য হয়েছে।’ যতই বাধা আসুক সকল রক্ত চক্ষু উপেক্ষা করে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নব দিগন্তের সুচনা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

পথসভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ।

উপস্থিত ছিলেন- জেলা মহানগর ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ