লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লা উত্তর বিএনপির সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লা উত্তর বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ

 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারা দেশে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মুরাদনগরের গোমতা বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মোহাম্মদ শাহাবুদ্দিন ভূঁইয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারীসহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল দলসহ সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ