সিদ্ধিরগঞ্জে একাধিক হত্যা মামলার আসামিযুবলীগ নেতা এল এক্স খোকন গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে একাধিক হত্যা মামলার আসামিযুবলীগ নেতা এল এক্স খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকন (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ শাহিনুর আলম। এরআগে শনিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন ওরফে এল এক্স খোকন সিদ্ধিগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. আলীর ছেলে।
পুলিশ জানায়, খোকন ওরফে এল এক্স খোকন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৪টি হত্যা ও ৫টি হত্যার চেষ্টার মামলার আসামী। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলা যুবলীগ নেত্রী চম্পা ভ‚ইয়ার ভাই এবং যুবলীগ নেতা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সিদ্ধিগঞ্জের মিজমিজি এলাকা থেকে এল এক্স খোকনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ