কুমিল্লার ভিডিও ছড়িয়ে নারায়ণগঞ্জযুবদলের বলে অপপ্রচার! - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লার ভিডিও ছড়িয়ে নারায়ণগঞ্জযুবদলের বলে অপপ্রচার!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও নারায়ণগঞ্জের চাষাঢ়ায় যুবদল নেতাকর্মীদের হামলা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনা ঘটেছে।্
এদিকে ভিডিওটির কমেন্ট বক্সে ভিডিওটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুমিল্লার দেবীদ্বার এলাকায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার বলে নিশ্চিত করেছেন স্থানীয় একাধিক ব্যক্তি।
রবিবার (১৩ জুলাই) ”দিল্লি না ঢাকা” নামের ফেসবুক পেইজ থেকে ভিডিওটি প্রচার করা হয়।
এসময় নারায়ণগঞ্জের চাষাড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে বাসা থেকে তুলে নিয়ে এসে যুবদল নেতা জাহিদুল ও তার অনুসারীরা নির্মমভাবে কুপিয়ে জখম করছে বলে দাবী করা হয়। এসময় তাদেরকে দ্রæত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক ভাবে প্রচার করতে দেখা গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের। ঘটনাটি নারায়ণগঞ্জের বলে দাবী করেছেন তারাও।
ওদিকে ভিডিওটি প্রচারের পর পোস্টে কমেন্ট করে ভিডিওটি ফেইক বলে জানান কুমিল্লার দেবিদ্বার এলাকার একাধিক বাসিন্দা। ভিডিওটি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার বলে জানান তারা।
কুমিল্লার দেবীদ্বার এলাকার আরিফুল ইসলাম জানান, এটা আমাদের দেবিদ্বারে ৪ আগস্ট ২০২৪ ছাত্রলীগ কতৃক ছাত্রদের উপর হামলার ভিডিও। অযথা গুজব ছড়ানো বন্ধ করুন।
একই এলাকার আরেক প্রত্যক্ষদর্শী আনিসুজ্জামান বলেন, এটা আমাদের কুমিল্লা দেবিদ্বার এ ৪ই আগস্ট ছাত্রলীগ এর হামলার ভিডিও। রাজনৈতিক ভাবে সংখ্যালঘু তারাই এ ধরনের অপপ্রচার চালায়।
দেবীদ্বার এলাকার নাজমুল হাসান নাহিদ জানান, এটা ৪ ই আগস্ট ২০২৪ সালের ঘটনা। আমার এলাকার। এধরণের অপপ্রচার করা থেকে বিরত থাকার আহবান করছি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, হাসিনার আমলে আমরা এ ধরনের গুজব দেখেছি। বর্তমানে একটি পক্ষ বিএনপি, যুবদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের শক্তির প্রতি ঈর্ষান্বিত হয়ে এধরণের কাজ করে যাচ্ছে। এগুলো নোংরামি, এগুলো তারাই করছে যারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমাদের কাছে এমন কোন ঘটনার অভিযোগ আসেনি। ভিডিওটি ফেইক হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ