চা দিতে দেরি করায় রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চা দিতে দেরি করায় রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি
ছবি: সংগৃহীত

সিলেটে চা দিতে দেরি হওয়ায় বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে এক রেস্টেুরেন্টে কর্মচারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৩ জুলাই) সকাল ৯টায় নগরীর কাজির বাজার মাছ বাজার এলাকার এ ঘটনা ঘটে।

নিহতের নাম দিনার আহমদ রুমন (২২)। তিনি দক্ষিণসুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শবদুলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে।

রেস্টুরেন্টের পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে রেস্টুরেন্টে এক যুবক চা পান করতে আসেন। এসময় চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্টের কর্মচারী রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত্ব করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এর কিছু পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে এনে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ওই এলাকায় গিয়ে রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায়। রেস্টুরেন্ট মালিক নিরু মিয়ার মোবাইলে বলেন, চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে তর্ক হয়। বিষয়টা সমাধান করার কিছু পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে এনে রুমনকে ছুরিকা্ঘাত করে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ