নিকট ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে একটি দল চেতনার ব্যবসা শুরু করেছে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিকট ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে একটি দল চেতনার ব্যবসা শুরু করেছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত বছর এই দিনে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের প্রধান প্রচণ্ড অহংকারের স্বরে ‘রাজাকারের নাতিপুতি’ বলে তাচ্ছিল্য করেছিলো। তাদেরই ব্যবহৃত অস্ত্র দিয়েই দাম্ভিক ওই নারীকে পরাভূত করেছিল ছাত্রসমাজ। অথচ নিকট ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে একটি দল চেতনার ব্যবসা শুরু করেছে।

সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেজবুক পেইজের এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, “তুমি কে, আমি কে?—রাজাকার রাজাকার!” আজ সেই ১৪ই জুলাই। গত বছর এই দিনে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের প্রধান প্রচণ্ড অহংকারের স্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে তাচ্ছিল্য করেছিলো। দীর্ঘদিন যে চেতনার ট্রাম্প কার্ড ব্যবহার করে তারা বিরোধী মত দমন করেছিল, সেই খেলাই শেষ পর্যন্ত হিতে বিপরীত হয়েছিল।

তিনি বলেন, তাদেরই ব্যবহৃত অস্ত্র দিয়েই দাম্ভিক ওই নারীকে পরাভূত করেছিল ছাত্রসমাজ। এই দিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রথম আওয়াজ ওঠে— “তুমি কে, আমি কে?—রাজাকার রাজাকার!” তৎক্ষণাৎ এই প্রতিক্রিয়া দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারাদেশে।

ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, স্বাধীনতা যুদ্ধকে পুঁজি করে বিভাজন আর দমনের পূর্বপরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু নিকট ইতিহাস থেকেও শিক্ষা না নিয়ে একটি দল আবারও সেই চেতনার ব্যবসা শুরু করেছে। আজও তাদের ছাত্রসংগঠনের নেতার বক্তব্যে সেই ঔদ্ধত্যের প্রকাশ স্পষ্টভাবে দৃশ্যমান।

জিয়াউর রহমানের প্রশংসা করে তিনি বলেন, ভেদাভেদ ভুলে স্বদেশ গঠনের জন্যই জিয়াউর রহমান ইনক্লুসিভ রাজনীতির সূচনা করেছিলেন—যেখানে দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যেই একাধিক স্বাধীনতাবিরোধী ব্যক্তি ছিলেন। কিন্তু তারা ছিলেন দক্ষ এবং পরবর্তীতে স্বদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণেই জিয়াউর রহমান তাদের নিয়েই দল গঠন করেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ